কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ও দৈনিক সমকাল মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার নাঙ্গলকোট উপজেলার কৃতি সন্তান সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে নায়িকা পরিমনি ও তার বডিগার্ড কর্তৃক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে রবিবার ৮ নভেম্বর সকাল ১০টায় নাঙ্গলকোট সরকারি অনার্স কলেজ গেটে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এ কে এম মনিরুজ্জামান খান । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শাহীন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও দৈনিক রূপসী বাংলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ সোহরাব হোসেন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি ও নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাহাদাত হোসেন,প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, দৈনিক সমকাল প্রতিনিধি সাইফুল ইসলাম, বৈশাখী টিভির প্রতিনিধি রিয়াজ উদ্দিন তানভীর, কবিও সাংবাদিক আজিম উল্যাহ হানিফ, সাংবাদিক রায়হান মজুমদার, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ইলিয়াছ হোসাইন, দৈনিক প্রতিদিনের কাগজ ও ফেইস দ্যা পিপলের প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মানজুরুল ইসলাম শিহাব, নাঈম উদ্দিন নয়ন, দৈনিক দেশজগতের একেএম মারুফ হোসেন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ রবিউল হোসেন রাজুকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্ত করার জন্য চিত্র নায়িকা পরিমনিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সরকারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি করেন।
সমাবেশে দল মত নির্বিশেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীগণও অংশগ্রহণ করেন।

