ভাইয়া হাউজিং লিমিটেডের আয়োজনে পাঁচ দিনব্যাপী “আবাসন মেলা কুমিল্লা-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার (অব.) আনোয়ার সাদাত আবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম ও কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন ভাইয়া হাউজিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ফুয়াদ, ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফরহাদ উদ্দিন এবং জেনারেল ম্যানেজার মাহফুজুল হাসান হিরন।
প্রধান অতিথি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সবার জন্য নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত আবাসনের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আশিফা শিকদার অ্যানি। মেলা আগামী ১৬ আগস্ট রবিবার পর্যন্ত কুমিল্লা টাউন হল মাঠে চলবে।

