সেনবাগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

নোয়াখালী প্রতিনিধি: রফিকুল ইসলাম রবি

by protibimbo
0 মন্তব্য 29 বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বিশাল জনসমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৭ নভেম্বর (শুক্রবার) নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে সেনবাগ উপজেলা পরিষদ মার্কেটের সামনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
​আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতার এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই অবসান ঘটেছিল তখনকার বিরাজমান নৈরাজ্য ও একদলীয় শাসনের। বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম দেশ পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নেন।
​বক্তারা আরও বলেন, আজকের এই দিনে আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত—জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs