বাড়ল গ্রাম পুলিশের বেতন

by protibimbo
0 মন্তব্য 2 বার পড়া হয়েছে

গ্রাম পুলিশের সদস্যদের মাসিক বেতন সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। একই সঙ্গে দায়িত্ব পালনে তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতন-ভাতা কার্যকর হবে ৭ নভেম্বর থেকে।

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ সদস্যদের ক্ষেত্রে তা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

Banner

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মহল্লাদার পদবি পরিবর্তন করে ইতোমধ্যে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ দেওয়া হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs