ন্যাশানাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি) এর চেয়ারম্যান কাজী ছাব্বীর বলেছেন, সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনতে হবে।
ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি আব্দুল্লাহেল মাজেদ ও তার সহযোগি আমিরুল ইসলাম ভূইয়া মনি ও তার সন্ত্রাসীবাহিনী কর্তৃক বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানকে প্রাণে মেরে ফেলার যে হুমকি দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আজ ৬ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০ টায় বাংলাদেশ ইযূথ ফোরামের উদ্যোগে এক জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০ টায় এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, মুহাম্মদ সাইদুর রহমান আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশ জুলাই আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা।
আর এমপি মাজেদ তার রাজনৈতিক জীবনের শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। এমপি মাজেদ একজন দূর্নীতি পরায়ণ ব্যক্তি। তিনি এমপি হওয়ার পরে ঈশ্বরগঞ্জে তার সন্ত্রাসীবাহিনী জনগণের উপর সীমাহীন অত্যাচার করে যাচ্ছে। মুহাম্মদ সাইদুর রহমান প্রতিবাদ করায় আজ তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। উক্ত বিষয়ে মুহাম্মদ সাইদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে ঈশ্বরগঞ্জের জনগণকে সন্ত্রাসীবাহির হাত থেকে রক্ষা করবেন।
সমমনা গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা মাসুম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দ

