শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন “মাটির মা ফাউন্ডেশন”র রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১১ আগষ্ট ২০২৬, মঙ্গলবার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
আহ্বায়ক করা হয় সোহাগী আক্তারকে, সদস্য সচিব করা হয় রিয়াজুল হক সাগরকে। কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য আসমা আকতার, শেখ মশিউর রহমান, এস এম হাসান, বকুল সরকার, বখতিয়ার রহমান, মো আতিয়ার রহমান, মনি ইসলাম, রাবেয়া বেগম, নার্গিস বেগম।
উল্লেখ্য যে, জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠ অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।

