ফেনী জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন, তালিকায় বিএনপি ও মহিলা দলের নেতারা

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধি :

by protibimbo
0 মন্তব্য 3 বার পড়া হয়েছে

ফেনী জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক পদে আগামী দুই বছরের জন্য সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) কারা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাধারণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেল কোডের প্রথম খণ্ডের ৫৬ ধারার উপধারা (১) ও (২) অনুসারে তাঁদের ফেনী জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক পদে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পুরুষ সদস্যরা হলেন—ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম, সংরক্ষিত মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব মো. নঈম উল্লাহ চৌধুরী বরাত এবং ফেনী জজকোর্টের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ভূঁইয়া।

Banner

নারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান এবং ফেনী পৌরসভা মহিলা দলের রোকসানা আক্তার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মহামান্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: কারা অধিদপ্তরের প্রজ্ঞাপন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs