সদ্যপ্রয়াত চিত্রকর মোস্তফা মনোয়ার, রাস্ট্রচিন্তক আবুল কাসেম ফজলুল হক, কবি আল মুজাহিদী, সাহিত্যিক ভাস্কর চৌধুরী স্মরণে
কবি সালেম সুলেরীর সভাপতিত্বে স্মরণ সভায় বাচিকশিল্পী জাহান বশীরের গ্রন্হণায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী উন্নয়ন পরিষদ পরিবেশিত বৃন্দ আবৃত্তি, স্মৃতিচারণ, নিবেদিত কবিতা পাঠ, একক আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে চার কৃতি ব্যাক্তিত্বকে শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
স্মরণ সভা উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। প্রায় শতাধিক কবি-লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

