কবি মোহাম্মদ সোহরাব হোসেন এবং কবি গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে আলোচনা সভা কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
২০.১১.২৬, শুক্রবার, বিকালে কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন রোডে নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্মদিন পালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি আফজাল হোসাইন মিয়াজীর প্রাণবন্ত উপস্থাপনায় ও কান্দাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংগঠনের সভাপতি শাহ আলম কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিবিম্ব সাহিত্য পরিষদ’কুমিল্লার সভাপতি কবি মো: তাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন, আয়োজনের মধ্য-মনি মোহাম্মদ সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকী। কবিতা পাঠ করেন সহ- সভাপতি আজিম উল্যাহ হানিফ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক তোহা হাছান ভূইয়া স্বাধীন, নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন।

