কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ নগরীর বাগিচাগাঁও কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটারিয়ান মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় (৩১ আগস্ট সোমবার)।
এতে অতিথি ছিলেন বৃহত্তর কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী, বাংলাদেশ স্কাউটসের পরিচালক ফারুক আহাম্মদ, শিল্পকাহন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেতা নাসির আহমেদ। আইডিয়াল কলেজের
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে তিনজন কনটেন্ট ক্রিয়েটারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়া সম্মাননা প্রাপ্ত কনটেন্ট ক্রিয়েটরা হলেন, এসকে মিডিয়ার সত্ত্বাধিকারী টিপু চৌধুরী, বাঁধন দি ট্রেভেলার মো. বাধঁন, কনটেন্ট ক্রিয়েটার সাফিদুল ইসলাম।

