এক নজরে দৈনিক প্রতিবিম্ব (নিউজ পেপার)
যেভাবে শুরু। দৈনিক প্রতিবিম্ব।
সত্য ও সুন্দরের সাথে, আগামীর পথে-দৈনিক প্রতিবিম্ব, এই স্লোগানকে ধারণ করে শুরু করেছিল পথ চলা-দৈনিক প্রতিবিম্ব। দিনটি ছিল ০৬ জুলাই ২০১১।
দেশের জনপ্রিয় অনলাইন সাহিত্য গ্রুপ সপক। বিগত ০৬ জুলাই ২০১১ তারিখে যাত্রা শুরু করে সমাজ পরিবর্তনে কবিতা (সপক) গ্রুপ। সেই থেকে শুরু “প্রতিবিম্ব প্রকাশ” দেশের শীর্ষ প্রকাশনী সংস্থা।
সেই সাথে মাসিক “কালের প্রতিবিম্ব” (শিল্প-সাহিত্যের কাগজ); এরপর শুরু দৈনিক প্রতিবিম্ব (সত্য সুন্দরের সাথে, আগামীর পথে); প্রতিবিম্ব মিডিয়া, আমাদের পাঠাগার– ঢাকা/নোয়াখালী ।
ঢাকার উত্তরায় পত্রিকাটির প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যালয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আবুল খায়ের জানান- দেশের সকল ক্রান্তিকালে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দায়ত্বিশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একটি জাতির জন্য খুবই জরুরি। দৈনিক প্রতিবিম্ব সে কাজটি করে যাবে বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
দেশের নিয়মিত খবর, আন্তর্জাতিক বিষয়াবলির বিশ্লেষণ এবং কর্মমুখী শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে কাজ করে যাবে দৈনিক প্রতিবিম্ব।
যা যা থাকবে:
প্রতিদিনের সব টাটকা খবর, চাকরির খবর, শিল্প, বাণিজ্য, বিনোদন, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সারা দেশজুড়ে, ভ্রমণ, রান্নার রেসিপি, আইন আদালত, কৃষি, প্রবেশ জীবন, শিশুদের আড্ডা সহ আরো অনেক বিভাগ তো থাকছে নিয়মিত।
আপনি যদি কবি-লেখক হোন:
আপনি লেখক হয়ে থাকলে আপনারা লেখা দিতে পারেন নিয়মিত। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো ঘটনা লিখে জানাতে পারেন। প্রকাশযোগ্য হলে ছাপানোর দায়িত্ব আমাদের। লেখার সাথে আপনার ছবি এবং বিস্তারিত তথ্য ও ছবি দিবেন।
ছাত্রছাত্রীদের কাজ করার সুযোগ:
আপনি কলেজ/ভার্সিটির স্টুডেন্ট হলে কলেজ/ভার্সিটি শাখার প্রতিনিধি হতে পারেন।
জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। এইচএইচসি/ডিগ্রিতে অধ্যায়নরত থাকলেও আবেদন করতে পারেন।
আবেদনের সময় ছবি, ভোটার আইডি/কলেজ-ভার্সিটির স্টুডেন্ট আইডি-এর ছবি পাঠাবেন।
সত্য ও সুন্দরের সাথে, আগামীর পথে
দৈনিক প্রতিবিম্ব
যেকোনো যোগাযোগ:
দৈনিক প্রতিবিম্ব:
অফিস
বাড়ি: ২৫ (২য় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ / ০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: info@dainikprotibimbo.com; khair.hrm@gmail.com
ওয়েব: dainikprotibimbo.com
পেজ: https://www.facebook.com/প্রতিবিম্ব প্রকাশ-প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
গ্রুপ: দৈনিক প্রতিবিম্ব। DainikProtibimbo
ওয়েব: https://pratibimboprokash.com

