নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের অংশগ্রহণে পরিবেশ ও অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১১ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী “পরিবেশ ও অবহিতকরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, পরিবেশ সচেতনতা এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) সফিকুল ইসলাম মহোদয়। এ সময় সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের রচিত “স্বাধীনতা অর্জনে সেনবাগ” শীর্ষক মূল্যবান গ্রন্থটি প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়।
বইটি গ্রহণ করে জেলা প্রশাসক সফিকুল ইসলাম মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs