আজ ২রা জুলাই ২০২৬ ইং, নোয়াখালী সেনবাগে, দেশব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার বিকেলে, জাসাস সভাপতি শহীদুল্লাহ মিন্টু ভাই এর বাড়ী সংলগ্ন শাহাপুর ক্যাফে আড্ডার মাঠে আনুষ্ঠানিকভাবে চারাগাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এই সবুজায়ন উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক মাননীয় সংসদ সদস্য, নোয়াখালী -২ সেনবাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা- মুহসিয়া তাবাস্সুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর জাসাস সভাপতি শহিদুল্লাহ মিন্টু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুক কবির হুমু।
প্রধান অতিথির বক্তব্যে, জনাব জয়নুল আবদিন ফারুক বলেন, “বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ চরম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিপর্যয় থেকে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
জাসাস কেবল সাংস্কৃতিক আন্দোলনই করে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও সর্বদা জনগণের পাশে থাকে।”
জনাব শহিদুল্লাহ মিন্টু বলেন, জাসাসের এই কর্মসূচি শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সংগঠনের প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে।
অনুষ্ঠানে জাসাসের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ, সেনবাগ উপজেলা ও পৌর বিএরপির নেতৃ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিরেন, জনাব মাস্টার আবদুল হান্নান লিটন, জনাব হুমায়ুন কবির হুমু, আবদুল মান্নান বাবলু, মোঃ হাবিব উল্ল্যা, মনির চৌধুরী, মোশারেফ হোসেন মিন্টু ওমর ফারুক, শহীদ উদ্দিন সেলিম, জাহাঙ্গীর ছিদ্দিক, সিরাজুল ইসলাম খোকন।

