রংপুরে দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক ড,রেজাউল হক স্মরণসভা অনুষ্ঠিত
রংপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ গবেষক লেখক ও সংগঠক অধ্যাপক মুহম্মদ ড. রেজাউল হক‘র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা: আব্দুর রউফ । প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং ড. নাসিমা আকতারের সঞ্চালনায় সস্মরণসভায় রংপুর ডায়াবেটিক সমিতির দক্ষ নাবিক প্রসঙ্গে এবং স্বাগত বক্তব্য দেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু । স্মরণসভায় শিক্ষার্থী বান্ধব ড. রেজাউল হক প্রসঙ্গে বলেন শিক্ষার্থী বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সমাজ বিনির্মানে অগ্রগামী ড. রেজাউল প্রসঙ্গে বলেন শম আমজাদ হোসেন সরকার, স্মৃতির পাতায় সমুজ্জল ড, রেজাউল হক প্রসঙ্গে আলোচনায় অংশ নেন রেজাউল করিম মুকুল, রংপুরে সাংস্কৃতিক ভুবনে ড. রেজাউল হক এবিষয়ে আলোকপাত করেন ডা: মফিজুল ইসলাম মান্টু, শিক্ষকতার তিন যুগ এবং বিখ্যাত তিনটি গ্রন্থের লেখক ড, রেজাউল হক প্রসঙ্গে আলোচনায় অংশ নেন মো: আনোয়ারুল ইসলাম রাজু সাবেক প্রফেসর ড, জালাল উদ্দিন আকবর । স্যারের লেখা কবিতা আবৃত্তি করে শোনান ড, নাসিমা আকতার, সাকিল মাসুদ এবং তাপস মাহমুদ । অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ড, রেজাউল হক স্মরণে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয় । স্মরণসভায় ড, রেজাউল হকের পুত্র প্রকৌশলী রেজওয়ানুল কবীর কৃষিবিদ আজিজ মন্ডল, সাবেক ভিপি মো: আলাউদ্দিন মিয়া এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি সরিফা সালোয়া ডিনা স্মৃতিময় শুভেচ্ছা বক্তব্য দেন । স্মরণসভায় বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ এবং স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন । আপ্যায়নের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা যুবায়ের হোসেন।

