উপজেলা প্রেসক্লাব সেনবাগের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

​আলা উদ্দিন আলো, সেনবাগ প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 17 বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার সেনবাগে উপজেলা প্রেসক্লাব, সেনবাগের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​আয়োজিত এ প্রতিযোগিতায় সেনবাগ পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন শিক্ষার্থী সাধারণ জ্ঞান এবং ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

​উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এম এ আজিম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন ও মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ হারুন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. আবদুল কাইয়ুম মাসুদ, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম. দলিলুর রহমান বি.এসসি এবং এম. এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আবু ইউসুফ।

Banner

​এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সেনবাগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক, উত্তর অর্জুনতলাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল বাসার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সেনবাগের সাংবাদিকতার ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি প্রাণবন্ত আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​প্রতিযোগিতা শেষে বিচারক প্যানেলের মূল্যায়নে সাধারণ জ্ঞানে ২০ জন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ী কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর হাতেও উপহার ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে সহযোগী মিডিয়া পার্টনার ছিলেন- প্রতিবিম্ব প্রকাশ

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs