কথাকাব্য ফাউন্ডেশন এর নজরুল বর্ষ পালন ও বৃক্ষরোপন
২২/১০/২০২৬ ইং তারিখে অপরাহ্নে পারিবারিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘কথাকাব্য ফাউন্ডেশন’ এর হবিগঞ্জ শাখার উদ্যোগে নজরুল বর্ষ -২০২৬-২৭ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বিশেষ অনুষ্ঠান শেষে সংগঠনটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
হবিগঞ্জ জেলার দক্ষিণ চতুল গ্রামের সু-পরিচিত আলম পরিবারের প্রত্যক্ষ সহযোগিতায় আলম ফুড গার্ডেন এর সৌজন্যে আলম গার্ডেন হাউস ও উক্ত চতুল গ্রামের আসে পাশে যথাক্রমে ঈদগাহ এবং কমিউনিটি ক্লিনিকের সম্মুখস্থ খোলা জায়গায় ও চলাচলের পথপাশে বৃক্ষরোপন করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমে সার্বিক তথ্যাবধানে ছিলেন আলম গার্ডেন হাউস তথা আলম পরিবারের মেঝ সন্তান, হবিগঞ্জ সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এবং কথাকাব্য ফাউন্ডেশন-এর অন্যতম সন্মানিত উপদেষ্টা জনাব শাহ্ আলম। উপস্থিত ছিলেন কথাকাব্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমিন আল আসাদ, সংগঠনটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন রনী, কুয়েত প্রতিনিধি জনাব মোঃ হেলাল মিয়া, সদস্য সাজু আলম, কবি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, মো: মাহমুদুর নূর হাসেমী।
উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম এর প্রাক্কালে আলম গার্ডেন হাউস এর এ এইচ এম হাই কটেজে উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম ও জাতীয় কবি নজরুল ইসলাম এর উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন রনীর সভাপতিত্বে নজরুল বিষয়য়ক প্রবন্ধ পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমিন আল আসাদ। আলোচনায় অংশ নেন সংগঠনের কুয়েত প্রতিনিধি জনাব মো হেলাল মিয়া।
নজরুল বর্ষ উপলক্ষে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পদক ও নজরুল ইসলামের লেখা বই উপহার দেয়া হয়।
মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ইফাজ উল আলম ও ফারহা ইবনাত আলমকে বিশেষ সন্মননা পদক প্রদান করা হয়।
এছড়া নজরুলের বিষয়ক বই উপহার লাভ করে,
সানজিদা আলম নীলা, নাবীলা করিম চৌধুরী, আদীবা রিজওয়ানা, ফাহিম উল আলম, নিয়াম উল আলম, মিনহাজ উল আলম মিজু, আকিবুল আলম, কবি ইঞ্জিনিয়ার আজীজুর রহমান, হাসিব উল আলম, আদ্রিয়ান হোসেন, ইশরাত আলম, ইরাইনা আলম, হাফসা আলম, ফাইরুজ আলম সাবাহ, ফায়েজ উল আলম, আানাইজা আলম হায়া, অলিদ তালুকদার এবং মো: মুজিবুল হাই।


