কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

রফিকুল ইসলাম রবি, নোয়াখালী প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 3 বার পড়া হয়েছে

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
​উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
​সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামত নতুন প্রজন্মের জন্য পাথেয়। তাই প্রবীণদের যথাযথ সম্মান, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব।
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার, পরিসংখ্যান কর্মকর্তা অজিত রায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন প্রমুখ।
​এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs