কুমিল্লায় ‘প্রতিবিম্ব সাহিত্য পরিষদ’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 76 বার পড়া হয়েছে

প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, কুমিল্লা জেলা শাখার, উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ময়ূরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে (১৩ আগস্ট) আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং ময়ূরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক। প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী, সফি উল্লাহ বিএসসি, তাবারক উল্লাহ বিএসসি, ফরিদ উদ্দিন, সমাজসেবক পেয়ার আহমেদ, কবি আজিম উল্যাহ হানিফ, কামরুল ইসলাম, সুভাষ চন্দ্র মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবিম্বের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs