কুমিল্লায় নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা:

by protibimbo
0 মন্তব্য 3 বার পড়া হয়েছে

১৯ সেপ্টেম্বর শনিবার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ( বার্ড) কুমিল্লা মিলনায়তনে কুমিল্লার “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস এসোসিয়েশন”র আত্মপ্রকাশ উপলক্ষে মিলনমেলা, কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: আবু তালেবকে আহবায়ক করে কমিটি ঘোষনা করা হয়। কমিটির বাকি ৩৪ জন সদস্য হলেন, হামিদুল হক ভূইয়া, আতাউর রহমান, প্রফেসর নুরুর রহমান, এডভোকেট শাহজাহান, হারুনুর রশিদ মজুমদার, শাহ আলম চৌধুরী, নজরুল আমিন মোল্লা, জোহরা আক্তার, বশিরুজ্জামান খান, অধ্যাপক ড. মঈন উদ্দিন জুয়েল, কুবি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন কাওসার, ডক্টর আনোয়ার হোসেন, জহির রায়হান আহমেদ, আকরাম আল হোসেন সি.এফ, আবু সুফিয়ান লিটন, অ্যাডভোকেট মঈনুদ্দিন, ফরহাদ হোসেন, জাকির হোসেন মিলন, ডা. শিমু, রাফিয়া আক্তার রাফু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ মিয়াজী, এডভোকেট ইয়াসিন তালুকদার, জাহাঙ্গীর আলম, সালেহ আহমদ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রোটারিয়ান মেহেরাজুল ইসলাম, প্রিন্সিপাল জাকের হোসেন, মাওলানা শাহ মাসুদ উদ্দিন, এডভোকেট মো: জহিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, মোসলেহ উদ্দিন সুমন, শোয়াইব খন্দকার,
মজিবুর রহমান মোল্লা, তাজুল ইসলাম, কেফায়েত উল্লাহ মিয়াজী।

অনুষ্ঠানের শুরুতে ভূমি মন্ত্রনালয়ের আপিল বিভাগের সচিব আবু তালেবের সভাপতিত্বে ও শোয়াইব খন্দকারের প্রাণবন্ত উপস্থাপনায়
কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু সালেহ, গীতা পাঠ করেন সাংবাদিক অরবিন্দ দাস, পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এডভোকেট শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, কুমিল্লা জজকোর্টের
এডভোকেট ইয়াছিন তালুকদার,ব্যাংকার মোসলেহ উদ্দিন সুমন, পুলিশ ইন্সপেক্টর মো: শহীদুল্লাহ, কুবি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান
ডক্টর শাহাদাত হোসাইন কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর তাজাম্মোল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাইন উদ্দিন জুয়েল, সরকারী কর্মকর্তা হাসনাত আনোয়ার, ছাত্রদল কেন্দ্রীয় সহ- সভাপতি
জহির রায়হান আহমেদ, এসিল্যান্ড সামছুজ্জামান সবুজ, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, এনসিপির যুগ্ম মহাসচিব আকরাম আল হাসান সিয়াম, জামান্স ক্লিনিক পরিচালক একেএম বশিরুজ্জামান খান, কুবির মামুন সালেহ, এডভোকেট জহিরুল ইসলাম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক রোটারিয়ান মেহেরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান নাফিজ, রিয়াজ উদ্দিন অন্তর, মামুন সালেহ, তেজগাও কলেজের
ওমর ফারুক রুবেল, ঢাবি এবং ডাকসু হল ভিপি প্রার্থী সুমাইয়া আক্তার, সাংবাদিক মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক তাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম লিটন,জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, ডাক্তার আতিকুর রহমান।
নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) মূলত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উচ্চশিক্ষিত বা স্নাতক (গ্র্যাজুয়েট) সম্পন্ন করা ব্যক্তিদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক ও কল্যাণমূলক সামাজিক সংগঠন। এলাকার ইতিবাচক রূপান্তর ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে থাকে, শিক্ষা ও মেধার মানোন্নয়ন নাঙ্গলকোট এলাকার শিক্ষার পরিবেশ উন্নত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া। নাঙ্গলকোট থেকে উঠে আসা বিভিন্ন পেশার উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখা। নাঙ্গলকোটের গ্র্যাজুয়েটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সামাজিক মেলবন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ক সুদৃঢ় করা। তরুণদের যুগোপযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখা।
বিভিন্ন দুর্যোগ বা সংকটের সময় মানবিক সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতা এবং নানা ধরনের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।সংগঠনটি মূলত নাঙ্গলকোটের শিক্ষিত সমাজকে একটি একক প্ল্যাটফর্মে এনে এলাকার সামাজিক ও টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করে।
এতে দল মত নির্বিশেষে সর্বস্তরের গ্র্যাজুয়েটসদের মধ্য থেকে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs