কুমিল্লায় শতবর্ষী হাইস্কুলের জাতীয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিম উল্যাহ হানিফ, কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি

by protibimbo
0 মন্তব্য 4 বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের শতবর্ষী প্রতিষ্ঠান ময়ূরা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ বিষয়ে ২১ সেপ্টেম্বর সোমবার স্কুলের অডিটোরিয়াম মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল হকের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: কলিমুল্লাহ, অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ময়ূরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, আ ক ম মফিজুল ইসলাম, যুবদল নেতা অহিদুর রহমান, বিএনপি নেতা রবিউল হক রবু, প্রফেসর আব্দুল কাদের, জিয়া সাইবার ফোর্সের নেতা এনএম আলমগীর, প্রফেসর ফরিদ আহমেদ, কুমিল্লা রেলওয়ে উচ্চবিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, তাবারক উল্লাহ বিএসসি, শফি উল্লাহ বিএসসি, শিক্ষিকা সালেহা আক্তার, রফিক হুজুর, শিক্ষিকা মাহমুদা আক্তার, আব্দুল্লাহি মাসুদ, মাসুদ আল হাসান, ময়ূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, নজির উদ্দিন, সহকারী শিক্ষক ওবায়দুল হক, জাফর আহমেদ, আবুল কালাম আজাদ, কাউসার আহমেদ, বাবুল সরদার, গোলাম সারোয়ার, গোমকোট বাজার ব্যবসায়ী কামাল হোসেন, সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংবাদিক রেজাউল করিম রাজু, সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার, সাংবাদিক দুলাল মিয়া, দৈনিক প্রতিবিম্ব কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি আজিম উল্যাহ হানিফ, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী প্রমুখ।
উল্লেখ্য যে ময়ূরা হাইস্কুল ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন যাদব বাবু।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs