উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

by protibimbo
0 মন্তব্য 50 বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

বৃহস্পতিবার গভীর রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের সাথে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি দ্রুতগামী বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচন (২০২৬-২৮) উপলক্ষে শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Banner

আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনে শাকিবুল হাসানের ব্যালট নম্বর ছিল ১৮ এবং রবিউল আলম রাজুর ব্যালট নম্বর ছিল ২২।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs