গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :

by protibimbo
0 মন্তব্য 9 বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নির্বাচিত হওয়ায় তাকে সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর উত্তরা মডেল টাউনের ক্যাফে নূর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ আয়োজন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপদেষ্টা, নারী উদ্যোক্তা, বিশিষ্ট সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হোসনা খান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক এবং মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিং—এমআইটির চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন ও চেয়ারম্যান,মেঘনাপাড় ট্রাস্ট, ড.জাহিদ আহমেদ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোকলেসুর রহমান মাসুম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন; লেখক, গবেষক, বিশ্লেষক, সম্পাদক, কবি এবং দৈনিক প্রতিবিম্বের সম্পাদক আবুল খায়ের; সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কবি ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জুয়েল, দৈনিক বাংলা ৭১ টঙ্গী প্রতিনিধি, পরিবহন বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, ভিন্নমাত্রা যোগ করে বলেন, সাংবাদিকতা, গণমাধ্যম ও সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।পবিত্র কুরআন তেলাওয়াত করেন ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক, বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে সাংবাদিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাহাদাত হোসেন কামাল খান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস,এম কামাল হোসেন, সিকান্দার আলী আকন্দ, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মামুন, মহিলা বিষয় সম্পাদিকা তাসলিমা আক্তার,মানবাধিকার বিষয়ক সম্পাদক রোমান শেখ, পাঠাগার ওআকাইদ ও বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার স্মৃতিসহ পরিবহন বিষয়ক সম্পাদক জি,এম,এস মানছুর, ফটোগ্রাফি ও ভিডিগ্রাফি বিষয়ক সম্পাদক, জুবায়ের আহমদ হাসান,ফটো কল ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশরাফুল আলম,সোশ্যাল মিডিয়া ও কনন্টেন্ট বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল আমিন, আনন্দ টেলিভিশন গাজীপুর সিটি প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক কেয়া আক্তার, সিনিয়র সাংবাদিক শাহিন মির্জা, নতুন পাতা বার্তা সম্পাদক কামরুজ্জামান রনি, আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সংবর্ধনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাংগঠনিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs