নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়ন ভেঙে ইয়ারপুর ইউনিয়ন নামে আরো একটি ইউনিয়ন ঘোষণা করায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণ।
এতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের কণ্যা তামান্না ফারুক থীমা, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল,সদস্য সচিব সহিদ উল্যাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুর নবী বাচ্চু সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
এ সময় নতুন ইয়ারপুর ইউনিয়ন গঠনের জন্য মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সেনবাগের কাবিলপুর ইউনিয়ন ভেঙে ইয়ারপুর ইউনিয়ন নামে আরো একটি ইউনিয়ন ঘোষণা করায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণ
21

