জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
বুধবার (৫ আগস্ট) এক শোকবার্তায় তিনি গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
শওকত হোসেন সরকার বলেন, “গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে।”
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দেশবাসীকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

