রাজধানীর উত্তরা সেক্টর-৬ এলাকার দেওয়ানসিটি রেলগেট থেকে সেক্টর-৬-এর প্রবেশপথের ঢাল পর্যন্ত সড়কের চলমান সংস্কারকাজ পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-১-এর উপ-নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান এবং অঞ্চল-৭-এর উপ-নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সংস্কারকাজের অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি সড়কটি দ্রুত চলাচল উপযোগী করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং রেলগেট থেকে সেক্টর-৬ এলাকায় যান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে।
উত্তরা সেক্টর-৬ রেলগেট সড়কের সংস্কারকাজ পরিদর্শন
মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:
১৮

