জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ শুরু: উদ্বোধন, ৱ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর একটি র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানা স্লোগান প্রদর্শন করা হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের আয়োজন জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন করা হবে।

