সারা দেশের ন্যায় ফেনী জেলাতে ও আগামী ২৮ জুন ২০২৬ তারিখ (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
২৫ জুন বৃহস্পতিবার সকাল দশটায় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেনী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনের আওতায় ফেনী জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফেনীতে স্থায়ী ৭টি, অস্থায়ী ১ হাজার ১২৪টি এবং ভ্রাম্যমাণ ৭টিসহ মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্যকর্মী ও সহযোগী সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে বাসস্টেশন, রেলস্টেশনসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এ সেবা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুদের খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তাই অভিভাবকদের খাবার খাওয়ানোর পর শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

