০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ৯ ঘটিকায় উত্তরার প্রতিবিম্ব প্রকাশ-এর অডিটোরিয়ামে “ক্লিন জোন বাংলাদেশ”-এর উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং এক্সিকিউটিভ মেম্বার ও সদস্যবৃন্দগণ।
গুরুত্বপূর্ণ আলোচনা সভায় পরিবেশ, জলবায়ু ও ক্লিন ঢাকার উন্নয়নে বিশদ আলোচনা করা হয়।
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন- বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও প্রকাশক জনাব আবুল খায়ের। সংস্থার ভিশন-মিশন ও ভবিষ্যৎ কর্মপরিধি, পরিকল্পনা সামাজিক দায়িত্ববোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি আরো বলেন- পরিবেশ ভারসাম্য রক্ষায় আমরা বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে।
সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন- পরিবেশ ও জলবায়ু ক্লিন নগর উন্নয়নে দীর্ঘ পরিকল্পনা ও ভবিষ্যৎ ফজর মতে আমরা কিছু দিতে চাই।
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাইনুল ইসলাম বলেন- বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলি কোট এলাকা হাসপাতালগুলোতে এখনো যত্রতত্র ময়লা আবর্জনা অপরিকল্পিত ভাবে চলছে ।
সেক্রেটারি তোফাজ্জল হোসেন বলেন: পরিবেশ যতদিন সুরক্ষিত না হবে আমরা জাতি হিসেবে বিশ্বের দরবারে লজ্জিত।

