ছাত্র-ছাত্রীদের মাঝে মিনারেল ওয়াটার, জুস, গ্লুকোজ ও স্যালাইন বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা `ক্লিন জোন বাংলাদেশ’।
উত্তরা আই ইএস স্কুলের সামনে ৫২ নং ওয়ার্ড আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীদের মাঝে মিনারেল ওয়াটার, জুস, গ্লুকোজ ও স্যালাইন বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা `ক্লিন জোন বাংলাদেশ’। পরিবেশ ও সামাজিক এই সংগঠন দীর্ঘদিন যাবত মানব কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
তারই ধারাবাহিকতা তীব্র গরমে নাভিশ্বাস কোমলমতি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন “ক্লিন জোন বাংলাদেশ”-এর চেয়ারম্যান জনাব মহিউদ্দিন চৌধুরী;
আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম ও আবু তাহের খান আবুল ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ শামীম, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, সংগঠনের স্বেচ্ছাসেবক মোশারফ হোসেন, লোকমান মিয়া, ইয়াকুব চৌধুরীসহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
মানবিক এই সংগঠন পরিবেশ সুরক্ষায় বায়ু দূষণ শহরকে পরিচ্ছন্ন ক্লিন রাখা বৃক্ষরোপণ বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিন করে যাচ্ছে সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর সাথে আলাপ করলে তিনি জানান বৃক্ষরোপণ ঢাকাকে বায়ু দূষণমুক্ত করতে ঢাকা নগরীতে যানজট মুক্ত পরিবেশবান্ধব গ্রীন ঢাকা উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

