মিরপুরে রাজউকের মোবাইল কোর্ট: ৮ ভবনে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিরপুর ও কাফরুল এলাকায় ভবনের পার্কিং অপসারণ, অনুমোদিত নকশার ব্যত্যয় রোধ এবং অবৈধ নির্মাণ কার্যক্রম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে মোট ৮টি ভবন ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১ লাখ টাকা জরিমানা আদায় এবং ২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজউকের সাবজোন-৩/২ এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি। এ সময় অথরাইজড অফিসার মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে ২টি নির্মিত এবং ৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনার অভিযোগে একাধিক ভবনে আংশিক অবৈধ অংশ অপসারণ করা হয়।
অভিযানের সময় কাফরুলের টুকু সরণিতে অবস্থিত মাহমুদুর রহমানের নির্মাণাধীন ভবনে নকশা বহির্ভূত নির্মাণের কারণে আংশিক ব্যত্যয় অপসারণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই এলাকায় এল ডোরাডো ডমিন ডেভেলপারের একটি ভবনে নকশা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং আংশিক ব্যত্যয় অপসারণ করা হয়।
মিরপুর-২ এর বিভিন্ন স্থাপনায় পরিচালিত অভিযানে নীড় এস্টেট, ফাতেহাবাদ প্রোপার্টিজসহ একাধিক ভবনে নকশা বহির্ভূত অংশ অপসারণ করা হয়। ফাতেহাবাদ প্রোপার্টিজের নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া সুপার হোস্টেল কর্তৃপক্ষ এক মাসের মধ্যে পার্কিং স্থান দখলমুক্ত করার অঙ্গীকারনামা প্রদান করে। আল নাহিয়ান ট্রাস্টকে অনুমোদিত নকশা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পশ্চিম শেওড়াপাড়ায় রাস্তার জন্য নির্ধারিত জমি না ছেড়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে ভবন মালিক সাফিনাজ হোসেন এক মাসের মধ্যে প্রাচীর অপসারণের অঙ্গীকারনামা দেন।
রাজউক জানায়, রাজধানীতে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs