৪৭ নম্বর ওয়ার্ডে সক্রিয় সিটি কর্পোরেশন কার্যক্রম, ছুটির দিনেও থেমে নেই মশা নিধন অভিযান—
ছুটির দিনেও থেমে নেই উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। আজ ছুটির দিনেও সকাল থেকে রাস্তাঘাট, ড্রেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে স্প্রে ও ওষুধ প্রয়োগ করা হয়।
এ সময় ৪৭ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার মোঃ সুমন রেজা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জনসাধারণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

