ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবদুল মাবুদ দুলাল-কে ফুলেল শুভেচ্ছা জানান “লায়ন্স ক্লাব সেনবাগ”
আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে লায়ন্স ক্লাব সেনবাগ সেন্ট্রালের সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সাবেক সভাপতি লায়ন একেএম নাসির উদ্দিন, লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন এবিএম ফারুক, লায়ন সাহাদাত, লায়ন কামাল, লায়ন মাসুম, লায়ন সানি সাহেবসহ অন্যান্য নেতৃবৃন্দ নবপদোন্নত ডিআইজি জনাব আবদুল মাবুদ দুলাল সাহেবকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ জানান, ডিআইজি পদে তাঁর এই পদোন্নতি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও সফলতার স্বীকৃতি। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

