কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ৮ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়।
কান্দাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সভাপতি মাস্টার শাহ আলম কালামের প্রানবন্ত সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাস্টার রবিউল ইসলাম খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম, দৌলখাড় ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হাই, যুবদল নেতা খায়রুল এনাম কিরণ, নাছির, মিলন, স্বেচ্ছাসেবক দলনেতা আবদুল কাইউম, এবং শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

