বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় `জাতীয়তাবাদী লেখক ফোরামের’ দোয়া

by protibimbo
০ মন্তব্য ২২৩ বার পড়া হয়েছে

 জাতীয়তাবাদী লেখক ফোরামের দোয়া ও মোনাজাত: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী তিনবারের জননন্দিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরাম আজ ২৯ নভেম্বর ২০২৫, শনিবার জোহর বাদ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ব্যবসায় প্রশাসন বিভাগে আয়োজিত এ দোয়া ও মোনাজাতে জননেত্রীর দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়। এ সময় লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে জানেন। তারা মনে করেন, খালেদা জিয়ার কাছ থেকে জাতির প্রত্যাশা অনেক। তিনি এখনও জাতিকে অনেক কিছু দিতে প্রস্তুত। তিনি সুস্থ হয়ে উঠলে এদেশে সুশাসন ও সমৃদ্ধি উত্তোরত্তোর বৃদ্ধি পাবে। তিনি বলেন, খালেদা জিয়া ঐক্য শান্তি ও অগ্রগতির প্রতীক। মানবতাবাদী এ নেত্রী দেশ থেকে সকল শ্রেণীবৈষম্য দূর করে জাতিকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন। সংগঠনের সাধারণ সম্পাদক ড. শহিদ আজাদ বলেন, আমাদের জীবনে জাতীয়তাবাদের যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন বেগম জিয়া তারই ধারাবাহিকতায় এদেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার সেই ঐতিহাসিক ভূমিকাকে এ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তারা মনে করে, বেগম জিয়া সুস্থ হয়ে আবার দেশের হাল ধরলে এ জাতি ঐক্যবদ্ধভাবে আরও অনেকদূর এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বকে আরও গতিশীল করতে বেগম জিয়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শাওন আসগর ও সাজেদা আলী হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো ও মিতা আলী, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম প্রচার সম্পাদক জাবেদ পাটোয়ারী প্রমুখ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs