ফুলগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফেনী

by protibimbo
০ মন্তব্য ১৪৪ বার পড়া হয়েছে
ফুলগাজী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
সভাপতি কবির , সাধারণ সম্পাদক সাহেদ, সহ-সভাপতি সাইফুল
ফুলগাজী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন প্রেসক্লাবের কোনো কার্যনির্বাহী কমিটি না থাকায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।
গত ১৪ ডিসেম্বর (রবিবার সকাল) ফুলগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়, দৈনিক নবচেতনা ও সাপ্তাহিক ফেনী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কবির আহমেদ নাছির-কে সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও ফেনীর সময়-এর ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও দৈনিক আজকালের খবর ও দৈনিক নয়াপয়গাম-এর ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদার-কে সহ-সভাপতি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি তানজিদ হোসেন শুভ-কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক অন্য দিগন্ত-এর ফুলগাজী প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টু-কে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক সমকাল-এর ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর (১নং সদস্য), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), মহিউদ্দিন মহি (দৈনিক বাংলার দূত), আব্দুল কাইয়ুম শাকিব (অনুসন্ধান ২৪), ইকবাল আহমেদ চৌধুরী (ফেনী সংবাদ), ইসমাইল হোসেন ইমন (দিন প্রতিদিন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।”

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs