ডেভেলপারস ফোরাম উত্তরা-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

by protibimbo
০ মন্তব্য ১২৩ বার পড়া হয়েছে

ডেভেলপারস ফোরাম উত্তরা-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়

উত্তরা প্রতিনিধি: ডেভেলপারস ফোরাম উত্তরা (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর, সোমবার, সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের টাইম ফর সাইন রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপারস ফোরাম উত্তরার সভাপতি মো. ইব্রাহিম সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন এবং অর্থ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডেভেলপারস ফোরাম উত্তরা দীর্ঘ ১৫ বছর ধরে ডেভেলপারদের অধিকার রক্ষা, পরিকল্পিত নগরায়ণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সংগঠন উত্তরা ও রাজধানীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিহ্যাবের সম্মানীত ডিরেক্টরগণ এবং সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs