জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৬, বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ ভুঁইয়া ও সাহিত্য সংসদের সিনিয়র সহ সভাপতি নন্দিত সংগীত শিল্পী মাহবুবুল বাসার।
স্বরচিত কবিতা পাঠ, নজরুলের কবিতা আবৃত্তি এবং নজরুল সংগীত প্রতিযোগিতায় কলেজের ২৯ জন ছাত্রছাত্রী অংশ নেন। বিচারক ছিলেন উপকূল সরকারি কলেজের অর্থনীতি প্রভাষক আবৃত্তিশিল্পী জেসমিন আক্তার, বাচিকশিল্পী সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক আসাদুল ইসলাম শ্রাবণ। সাহিত্য সংসদের বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির ও আবৃত্তিকার ফুয়াদ হাসানের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিজয়ীরা হচ্ছেন, কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন,রিংকি আক্তার, সিনহা রহমান ঝুমা,মাহবুবা সুলতানা, মুনতাছিন হাসান সেহান,পূজা রানী নাথ, তালহা বিন ইব্রাহিম ও নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের আজীবন সদস্য ইসমাইল খান সুজন, নির্বাহী সদস্য তাহাসিন আহসান, ফাহাদ হোসেন নাঈম ও রাহাত সাকিব, সাংবাদিক হোসাইন মো. রাসেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ বলেন,নজরুলের কবিতা ও রচনাবলী আজে আমাদের রক্তে টগবগ সৃষ্টি করে। নজরুলকে বিস্তারিত ভাবে জানার জন্যে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি সাহিত্য সংসদে সংসদের সাংস্কৃতিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং কর্মসূচি অব্যাহত রাখার জন্যে উৎসাহিত করেন।
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
৭

