প্রকাশ পেল সালেম সুলেরী’র ‘একুশ পদের পদাবলি’

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

২১ জন পেলেন সাশ্রয়ী মূল্যে বই, অটোগ্রাফ, ২১ রকমের কবিতা নিয়ে বেরুলো অভিনব কাব্যগ্রন্থ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, সামাজিকতা, আধ্যাত্মিকতা, প্রেম প্রভৃতি। একবিংশ শতাব্দীতে একবিংশ বিষয়ের আবৃত্তিপ্রধান কবিতাগ্রন্থ। কবি সালেম সুলেরী লিখিত ‘একুশ পদের পদাবলি’। মোড়ক উন্মোচন হলো পয়লা জ্যৈষ্ঠ, ১৫ মে’২০২৬। বাংলা একাডেমি’র আল মাহমুদ সভাগৃহ ছিলো ভরপুর। সভাপতিত্বে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি-সম্পাদক নাসির আহমেদ। ‘দৈনিক দেশের কণ্ঠ’-এর উপদেষ্টা সম্পাদক তিনি।
বক্তারা বলেন, কবিতার বিভাজন চিন্তাটি অভিনব। প্রতিটি পদেই আছে মূল কবিতা, পলকে পদ্য, আবার হাইকু। পাঠে ও আবৃত্তিতে বৈচিত্রময় হয়ে উঠেছে সাসু’র প্রকাশনাটি। প্রতিটি কবিতার শেষে রয়েছে ছন্দ বর্ণনা, রচনাকাল, স্থানও। এমন নির্ঘন্ট থাকার কারণে বইটি পেয়েছে শতভাগ পরিপূর্ণতা।
মজবুত বোর্ড বাঁধাই-এর বইটির প্রকাশক ‘অমরাবতী’, ঢাকা। পাঠ উন্মোচনীতে ৩০০ টাকার বইটি ২০০-তে বিক্রি হয়। কবি সালেম সুলেরী ২১ জন ক্রেতাকে দেন অটোগ্রাফ।
লেখক-গবেষক আরিফ মঈনুদ্দীন ছিলেন প্রধান অতিথি। স্বাগত বক্তব্যে ‘অমরাবতী’ কর্ণধার মতিন বাঙালি। সম্মানিত অতিথি ছিলেন সমাজের ৬জন কৃতবিদ্য। লেখক-সম্পাদক সৈয়দ মাজহারুল পারভেজ। সূচীপত্র-খ্যাত লেখক-প্রকাশক সাঈদ বারী। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতা খায়রুজ্জামান কামাল। বীর মুক্তিযোদ্ধা, লেখক শেখ নূরদ্দিন। বিজ্ঞান কবিতা আন্দোলন-খ্যাত হাসনাইন সাজ্জাদী। বিশ্ববাংলা সাহিত্য’র সভাপতি রিক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় লেখক-আবৃত্তিমুখ মায়ারাজ। আলোচনায় অধ্যক্ষ শরিফুল ইসলাম, তিমি বকসী, শাহাদত জয়। আবৃত্তিতে আনজাম মুনীর, মৌনিতা মৌন, সাদমান সাকিব। সঙ্গীতে মাহাবুর রহমান, শাহরিন রোদেলা প্রমুখ।
কবি-সম্পাদক সালেম সুলেরী বলেন ভীষণ প্রাণিত হলাম। ২০০৬-এ পথিক-খ্যাত তারেক মাহমুদ ছিলো প্রথম প্রকাশক। ব্যাপক চাহিদার মুখে ‘অমরাবতী’ আবার বাজারে আনলো। পূর্বের মতোই উৎসর্গ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে। বইপড়া আন্দোলনের সফল কর্ণধারকে একালের ‘ডিরোজিও’ বলেছি। ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রতিচ্ছবি তিনি দেখাতে পেরেছেন। বক্তব্যের শেষে স্মৃতি থেকে জনপ্রিয় কবিতা পড়েন তিনি।
প্রধান অতিথি আরিফ মঈনুদ্দিন বলেন, আজ বরেণ্যদের মিলনমেলা। রাজধানীর সাহিত্য আজ নতুন আলোয় উদ্ভাসিত। সভাপতির বক্তব্যে কবি নাসির আহমেদ বলেন, আমি অভিভূত। ‘অমরাবতী’ সাহিত্যপত্রের দুটি সংখ্যা ও একটি কাব্যগ্রন্থের প্রকাশনা। কবি সালেম সুলেরী পেশায় সাংবাদিক, নেশায় লেখক। ছড়াগড়া সূচনা থেকে গদ্যে-পদ্যে নিজেকে সমৃদ্ধ করেছে। বিশ্ববাতায়নের অভিজ্ঞতা থেকে উপহার দিচ্ছে নতুনত্ব। আশির দশকে ছড়ার ‘এনসাইক্লোপেডিয়াসম’ সংকলনে চমক দেখায়। ‘একুশ পদের পদাবলি’ও কবিতাসাহিত্যে মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য, বইটির পরিবেশক Rokmari.com ও newsbank.global@gmail.com। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs