রক্তিম বৈশাখ। কবিতা। মোহাম্মাদ কুতুবউদ্দিন।

কবিতা

by protibimbo
0 মন্তব্য 444 বার পড়া হয়েছে

রক্তিম বৈশাখ
মোহাম্মাদ কুতুবউদ্দিন।

নতুন ভোরে ফুটেছে ফুল জেগেছে সহস্র মুকুল
দীপ্ত আলোয় দিয়েছে উঁকি দেখ একুল-ঐকুল
জেগেছে তারুন্য প্রজন্ম ভিড়ে মুছে দিতে গ্লানি
নতুন দিনের শপথ তুলে “গায় সাম্যের বাণী”।

আধারের ফটক ভেঙে তারা গড়েছে আলোর তৌরন
জনতার স্রোতের সহস্র দেয়াল করেছে আজি বরন
বিভেদের বাঁধ চূর্ণ করে এঁকেছে সম্প্রীতির ক্যানভাস
সেই শপথের দারাজ আওয়াজ ছুটে যায় চারপাশ।

ন্যায়ের সংগ্রামে মুক্তির মিছিলে আজ সবাই সবার
রক্তিম বৈশাখে নব উদ্যমে চায় আপন অধিকার
নতুনের বিপ্লবে ভ্রাতৃত্ব নির্মাণে তরুণ দল দাড়িয়ে
স্রষ্টার রঙে সাজবে সকল মিলনের পল্লব পরিয়ে ।

Banner

১৪-০৪-২০২৫ ইং

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs