কবি মহুয়া বাবর-এর কবিতা: এ শারদপ্রাতে

কবিতা

by protibimbo
0 মন্তব্য 618 বার পড়া হয়েছে

এ শারদপ্রাতে
মহুয়া বাবর

শারদপ্রাতে রোদ্র ছায়ায়
মেঘ বলাকা উড়ে বেড়ায়
শুভ্র মেঘের রথে চড়ে
হঠাৎ করেই বৃষ্টি ঝরে

বৃষ্টিতে আজ পড়েনা দৃষ্টি
হয়না কোনো মহান সৃষ্টি
নদী কেড়েছে আগ্রাসিরা
ঘিরে আছে পাথর চোরা

পাহাড় কাটা শূন্যবনে
কবি থাকেন আনমনে
শিউলিঝরা বাগান বাড়ির
নজর পড়েছে দখলদারির

Banner

বাড়ি আর নেইকো বাড়ি
অট্রালিকায় শহর ভারি
আমেরিকার টাইম স্কয়ার
একই স্বপ্ন চোখে সবার

বিশ্ব কারো হাতের মুঠোয়
নিচ্ছে কেড়ে নানান ছুঁতোয়
দুঃসাহসী কাণ্ডারি যারা
দ্রুত হও হুঁশিয়ার তারা।

ছবি: ‘আজকের আকাশ’
মোবাইলে, ২৬ সেপ্টেম্বর ২০২৫, বারিধারা।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs