Memories Ever-Vivid
— Suraiya Alamgir Anarkali
(In Memory of Maulana Bhashani)
Great leader of the Farakka March—
a man as pure as the white ‘panjabi’ worn by poet Shamsur Rahman—
Maulana Bhashani, I remember you
amidst the surging processions of human struggle,
in the solemn pledge to restore the rights of the dispossessed.
You dwell within the beauty of green harvests,
and deep within the hearts of an awakened populace.
You were the apple of the eye for peasants and laborers,
the uncrowned emperor of the disinherited,
the supreme mentor to an unawakened public,
and the voice of solidarity for the working people.
We now inhabit a time of great hardship;
in these dark days, I miss you all the more—for you are no longer here.
Who will wipe away the tears of our Palestinian brothers and sisters?
Who will raise a voice of resistance—vibrant as a crimson ‘Hibiscus flower’—
against injustice and falsehood?
Who will speak today for those swept away by the floods?
Who will thunder the rallying cry: “The land belongs to those who till it”?
Who will demand “bread before the ballot”?
With you gone, no one roams from village to village,
wielding the sword of courage;
no one stands with a raised finger,
serving as the conscience of Asia.
No one sits in deep meditation upon a prayer mat
inside a humble thatched hut on the vast, wild plains of Santosh;
no one gathers in that courtyard for ‘lathi khela’ (stick-fighting) or ‘kobi gaan’ (traditional folk poetry duels),
and the radiant presence of Torab Fakir is nowhere to be seen.
No one serves, with such tender care,
a meal of hot ‘khichuri’ cooked aboard a boat;
and—defying tear gas and bullets—
no one remains to lead the ‘janaza’ (funeral prayer) for the martyrs.
Translated by: Abul Khair
স্মৃতি অম্লান
সুরাইয়া আলমগীর আনারকলি
(মওলানা ভাসানি স্মরণে)
ফারাক্কা মিছিলের মহানায়ক,
কবি শামসুর রাহমানের সফেদ পাঞ্জাবির শুভ্র
পুরুষ মওলানা ভাসানি,
তোমাকে স্মরণ করি
মানুষের সংগ্রামের উদ্বেল মিছিলে,
বঞ্চিতদের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকারে।
তুমি আছো সবুজ ফসলের সুন্দরে,
আর জাগ্রত জনতার অন্তরে অন্তরে।
তুমি ছিলে কৃষক-শ্রমিকের নয়ন মনি
সর্বহারা মানুষের মুকুটবিহীন সম্রাট,
অচেতন জনতার পরম শিক্ষাগুরু,
আর শ্রমজীবী মানুষের সংহতির কণ্ঠস্বর।
আমরা এখন দুঃসময় এর অধিবাসী
এই দুর্দিনে তোমাকে বেশি করে মনে পড়ে আজ তুমি নেই বলে,
কে মোছাবে ফিলিস্তিনি ভাই-বোনদের চোখের জল
অন্যায় আর অসত্যের বিরুদ্ধে
কে করবে রক্ত জবার মত প্রতিরোধের উচ্চারণ?
কে বলবে আজ বানে ভাষা মানুষের কথা?
কে আর হুংকার ছাড়বে লাঙ্গল যার জমি তার,
ভোটের আগে ভাত চাই বলে,
তুমি নেই বলে কেউ আর সাহসের
তরবারি হাতে ছুটে বেড়ায় না গ্রাম-গ্রামান্তরে
কেউ আর তর্জনী উঁচিয়ে
দেয় না পাহারা এশিয়ার বিবেক।
কেউ আর সন্তোষের উদ্দাম প্রান্তরে
পর্ণকুটিরে জায়নামাজে ধ্যানমগ্ন হয় না,
বসে না সেই আঙ্গিনায় কোন লাঠি খেলা বা কবি গানের আসরে,
দেখা যায় না তোরাব ফকিরের উজ্জ্বল উপস্থিতি।
কেউ আর খাওয়ায় না তেমন আদর করে
নৌকায় রান্না করা গরম খিচুড়ি,
কেউ আরটিআর গ্যাস,
বুলেট উপেক্ষা করে পড়ায় না জানাজা শহীদের।


