কবি সেতু নাঈম-এর কবিতা: আষাঢ়িয়া প্রেম

কবিতা

by protibimbo
0 মন্তব্য 452 বার পড়া হয়েছে

আষাঢ়িয়া প্রেম
সেতু নাঈম

তোমায় পড়ছে মনে
আজি এ বাদল দিনে
একলা দাঁড়িয়ে জানালায়;
থাকতে চায় না মনটা ঘরে,
ইচ্ছে করে দেখতে তোমায়
শুধুই প্রাণভরে।
কবে তুমি দেবে সাড়া
মোর ভাবনার আমন্ত্রণে!

হঠাৎ সম্বিৎ ফিরে পাই
যখন আচমকা বিদ‍্যুৎ চমকায়,
দেখি হাতটা মোর ভিজে গেছে
বাদলের বারিধারায়।

তুমি এসো ওগো ফিরে
মোর ভাবনার জাল ছিড়ে,
তোমার বিরহ আজ আমি
আর সইতে পারি না হায়!

Banner

আজ এ ভরা বাদল দিনে
মোর একাকীত্ব নিরসনে,
তুমি ছাড়া নেই যে উপায়।

তাই তোমায় পড়ছে মনে
আজি এ বাদল দিনে
একলা দাঁড়িয়ে জানালায়।।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs