জাতীয়তাবাদী লেখক ফোরামের বৈশাখ বরণ : একটি জাতিকে বিকশিত করে তার সংস্কৃতি

ঢাকা প্রতিনিধি

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

লেখক ফোরামের বৈশাখ বরণ : একটি জাতিকে বিকশিত করে তার সংস্কৃতি

জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নববর্ষ বরণ আয়োজনে গান কবিতা ও তুমুল আড্ডায় মেতে উঠেছিলেন সংগঠনের সদস্য ছাড়াও আমন্ত্রিত কবি ও লেখকবৃন্দ।

১৮ এপ্রিল ২০২৬ শনিবার বিকেলে ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রশাসনিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি ও সম্পাদক শাহীন রেজা। প্রধান আলোচক ছিলেন ফোরামের সাধারন সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড.শহিদ আজাদ।
সাংগঠনিক সম্পাদক লেখক ও প্রকাশক মোসলেহ উদ্দিনের সূচনা বক্তব্য শেষে কবি ও আবৃত্তি শিল্পী শাহীনা আফরোজের পরিচালনায় এতে উপস্থিত থেকে গান কবিতা ও আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট কলামিস্ট সালেক উদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ আলী মোহাম্মদ কাওসার, কবি ও সম্পাদক সৈয়দ রনো, কবি ও কথাশিল্পী শাওন আসগর, কবি ও সংগঠক সাজেদা আলী হেলেন, কবি শাহিন রিজভী, কবি ও সাংবাদিক জামাল উদ্দিন বারী, কণ্ঠশিল্পী পলি রহমান, জুলাই যোদ্ধা কথাসাহিত্যিক ফুয়াদ সাকী, কবি ও সংগঠক হুমায়ুন কবির সিকদার, কবি মোহাম্মদ কুতুবউদ্দিন, কবি নাহিন শিল্পী, কবি হাসান কামরুল, কবি ড. এ টি এম আসলাম, কবি ও প্রকাশক মঈন মুরসালিন, কবি জেসমিন দীপা, কবি সঞ্চয় কবির, কবি ডা: সাবিনা ইয়াসমিন, ছড়াকার মালেক মাহমুদ, পুথিশিল্পী জালাল খান ইউসুফী, কবি লিলি শেঠ, কবি রীনা পন্ডিত, কবি নাদিরা খানম, কবি ও আবৃত্তিকার জেবুন্নেসা মুনিয়া, কবি সরকার হুমায়ুন, কবি ও কন্ঠশিল্পী দীপাস আনোয়ার, কবি সরদার ফাতিমা, কবি ফারহানা তানিয়া, কবি এস এম শাহানূর, ফরিদা পারভীন দীবা, কবি মুজিবুর রহমান বকুল, নাহিন মুনকার, ফিরোজ আহমেদ প্রমুখ।
কবি শাহীন রেজা বলেন, একটি জাতিকে বিকশিত করে তার সংস্কৃতি। প্রকৃত সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো জাতির সমৃদ্ধি ও প্রতিষ্ঠা অসম্ভব।
ড.শহিদ আজাদ বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিকে মজবুত করতে পারলেই আমাদের কাঙ্খিত লক্ষ্য পূরণ সম্ভব।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs