নিউ হরাইজন ক্রিসেন্ট স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে (এনএইচসিআইএস) সোমবার পহেলা বৈশাখ উদযাপিত হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনসহ পুরো ক্যাম্পাস বৈশাখ ও উৎসবের আবহে সাজানো হয়। স্কুল প্রাঙ্গনে স্টেজ সাজানো হয় বাহারি রঙ্গে। খুদে শিক্ষার্থীরা সেখানে একে একে সম্মিলিতভাবে পরিবেশন করে বাংলা ছড়া ও কবিতা। ওই দেখা যায় তালগাছ, ঝড় এলো এলো ঝড়, আম পড়, ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ইত্যাদি। বৈশাখী গান, আইলো আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে এবং এসো হে বৈশাখ এসো এসো। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত শিক্ষক অভিভাবকসহ সবাইকে মাতিয়ে রাখে। পাশাপাশি কিছু অভিভাবক ও শিক্ষকরা পরিবেশনায় যোগ দেন।
পহেলা বৈশাখ উপলক্ষে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে বই, খাবার ও বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন স্টলও ছিল দেখার মতো। পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করা হয় স্কুলে পেইজ থেকে। একজন অভিভাবক বলেছেন, তার বাচ্চা পারফর্মেন্স করেছে, বেশ ভালো লেগেছে। স্কুলটির প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন, আমরা এখানে এমন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করবে, আবার একই সঙ্গে নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধকে গভীরভাবে ধারণ করবে। তারই আলোকে পহেলা বৈশাখের এই আয়োজন। অল্প প্রাকটিস করেও বাচ্চারা দারুন পারফরম্যান্স করেছে, অভিভাবকদের উদ্দীপনা খুবই উৎসাহব্যঞ্জক ছিলো।
একজন অভভিভাবক কেক নিয়ে এসেছেন পহেলা বৈশাখ উদযাপনের জন্য, কেক কাটার মাধ্যমে সবাই মিলে স্টল ভিজিটের মাধ্যমে শেষ হয় আয়োজন। তবে ছোটদের মধ্যে রয়ে যায় বর্ণিল বৈশাখের রেশ!

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs