গতকাল ১৬ অক্টোবর শুক্রবার ফেনীর পুলিশ সুপার দিকনির্দেশনায় ফেনীর ডিবি পুলিশ মাদক অভিযান পরিচালনা করে বিদেশী ৯টি মদের বোতল মাদক সহ চার জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। এরা হলেন; লক্ষীপুর জেলার হাজীমারা উঃ চরবংশী গ্রামের মৃত সোহাগ মিয়ার ছেলে বিল্লাহ হোসেন (২৪)। নেত্রকোনা জেলার কমলাকান্দার ইউনিয়নের রংছাতী গ্রামের আব্দুল হামিদ এর ছেলে রেজাউল করিম (২৪)। নেত্রকোনা জেলার কলমাকান্দা ইউনিয়নের হরিনাকুড়ি গ্রামের ইছমত মিয়ার ছেলে রুবেল হোসেন (২২); ও ফেনী সদর লাতু মিয়া সড়কে (তারেক মিয়ার কলনীর ) রামপুর গ্রামের আলী আজগর এর ছেলে মোঃ রিদয় । গ্রেফতার কৃত আসামিরা ফেনী জেলার বাহিরে থেকে এসে এরা ফেনী জেলার সুনাম নষ্ট করছে। এদের মধ্যে তিন জন ফেনী জেলার বাহির থেকে এসে অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িত হয়ে গেছে।
ফেনীতে ধারাবাহিক ভাবে নিয়মিত মাদক অভিযান চলমান রয়েছে; এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ফেনী ডিবি পুলিশ।

