নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় নোয়াখালী বিআরডিবি ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আবদুল মোতালেব আপেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের কল্যাণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে নবনির্বাচিত পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌর বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত পরিষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ
নোয়াখালী প্রতিনিধি:
7

