ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী এবং সেই সূত্রেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ঘ্য মুখার্জি তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন। অভিযোগ উঠেছে, সেখানেই ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

