বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে

by protibimbo
0 মন্তব্য 7 বার পড়া হয়েছে

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। দ্বিতীয় সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসার জেরে ছবিটির বিশ্বব্যাপী আয় ১,৩৮০ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে।

এর ফলে আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর লাইফটাইম বক্স অফিস কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে ছবিটি। এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি, ‘জওয়ান, ‘কেজিএফ: চ্যাপ্টার২-সহ একাধিক ব্লকবাস্টার ছবির আয়ের রেকর্ড ভেঙেছে ‘রামায়ণ’।

মুক্তির ১১তম দিনে, অর্থাৎ দ্বিতীয় রবিবারে ছবিটি ভারতের বক্স অফিসে নেট ৭৫ কোটি রুপি এবং গ্রস ৮৯ দশমিক ৫০ রুপি টাকা আয় করেছে।

স্যাকনিল্কের (Sacnilk) তথ্য অনুযায়ী, এর ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৬০ দশমিক ৬০ কোটি রুপি নেট এবং ৯০৯ কোটি রুপি গ্রস।

Banner
অন্যদিকে, বিদেশের বাজার থেকে এখনও পর্যন্ত ছবিটি আয় করেছে ৪৭৫ দশমিক ৫০ কোটি রুপি। যার মধ্যে শুধুমাত্র রবিবারেই এসেছে ৪০ কোটি রুপি।

সব মিলিয়ে রামায়ণ-এর বিশ্বব্যাপী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৮৪.৫০ কোটি টাকা।

এর ফলে ভারতীয় সিনেমার ইতিহাসে ১,০০০ কোটি টাকার বেশি আয় করা ছবির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-তে।

ভারতের ১,০০০ কোটি টাকার ক্লাবে থাকা ছবিগুলি ‘দঙ্গল’ (২,০০০ কোটি) ‘পুষ্পা ২: দ্য রুল’ (১,৮৭১ কোটি) ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (১,৮১৩ কোটি) ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১,৭৮৮ কোটি) ‘ধুরন্ধর’ (১,৩০৭ কোটি) ‘আরআরআর’ (১,২৩০ কোটি) ‘কেজিএফ: চ্যাপ্টার২’ (১,২১৫ কোটি) ‘জওয়ান’ (১,১৬০ কোটি) ‘পাঠান’ (১,০৫৫ কোটি) ‘কল্কি ২৮৯৮ এডি’ (১,০৪২ কোটি)

এখন রামায়ণ-এর সামনে রয়েছে দঙ্গল (২,০০০ কোটি), পুষ্পা ২: দ্য রুল (১,৮৭১ কোটি), ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (১,৮১৩ কোটি) এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন (১,৭৮৮ কোটি)-এর মতো ছবিগুলি।

ইতিমধ্যেই‘ ধুরন্ধর’-এর ১,৩০৭.৩৫ কোটি টাকার লাইফটাইম কালেকশনকে ছেড়ে গেছে ‘রামায়ণ’।

‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs