সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ ট্রফি উন্মোচন

by protibimbo
0 মন্তব্য 11 বার পড়া হয়েছে

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

সাফ টুর্নামেন্ট মানেই দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব। বাংলাদেশ কিংবা অন্য দেশে হলেও একটা উৎসবের আমেজ বিরাজ করে। পরশু ঢাকায় শুরু হচ্ছে সাফের আরেকটি আসর। অথচ এখনো নেই কোনো উন্মাদনা, উল্টো সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা চোখে পড়ছে।

সাফ টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেটা অনেক সময় ঘটা করে না হলেও টুর্নামেন্টের আগের দিন অন্তত সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচরা ট্রফির সামনে ছবি তোলেন। এবার সেটাও হচ্ছে না। সাফের স্বত্ত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশিদ বলেন,‌ ‘আগামীকাল সংবাদ সম্মেলনে ট্রফি উন্মোচন হচ্ছে না। আমরা ভিন্ন পরিকল্পনা করছি, ভিন্নভাবে এটি উপস্থাপন হবে।’

আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরুর দুই দিন আগে আসতে হয়। আজকের মধ্যে সফরকারী দেশগুলোর আসার কথা ছিল। অন্য দেশগুলো আসলেও মালদ্বীপ আসেনি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ হলেও ব্যবস্থাপনার সকল দায়িত্ব নিয়েছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান টিএসএ। সফরকারী দলগুলোকে তারাই বিমান টিকিট দিচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, মালদ্বীপকে টিএসএ আজকের টিকিট দেয়নি। এজন্য তারা পরে আসছে। তবে টিএসএ’র কর্মকর্তার ভিন্ন তথ্য দিলেন,‌ ‘ভুটান, শ্রীলঙ্কা নিজেরা টিকিট করে এসেছে আমরা সেই মূল্য পরিশোধ করেছি। মালদ্বীপও টিকিট করে আসবে, তাদের খেলা ৮ তারিখ। সাফ কিছুটা শিথীলতা দেয়ায় তারা ৫ তারিখ আসবে।’

ঢাকায় আসার পর সফরকারী দলগুলো ভোগান্তিতে পড়েছে। গতকাল ভুটান এয়ারপোর্টে ঘণ্টা দু’য়েক বসে থাকতে হয়েছে। আজ শ্রীলঙ্কা হোটেল সংক্রান্ত জটিলতায় পড়েছিল। টিএসএ তত্ত্ববধায়ন করলেও সাফ এর দায় এড়াতে পারে না। সাফের বেতনভুক্ত স্টাফদের ফোনে পাওয়া যায় না। সাফের সভাপতি বাফুফেরই সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন সামগ্রিক অসন্তুষ্টি প্রকাশ করেই দায় শেষ করেন।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs