জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী হত্যা: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 224 বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে সংঘটিত ব্যবসায়ী কামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি ও কথিত কিশোর গ্যাং নেতা মো. রনি (২৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ মে রাতে জুয়া খেলা কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যদের হামলায় ব্যবসায়ী কামাল হোসেন নিহত হন। অভিযোগ রয়েছে, ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলার শিকার হন তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs